নাটোরে মাদকবিরোধী ব্যাডমিন্টন টুনার্মেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
মোঃ রাশেদুল ইসলাম,নাটোর প্রতিনিধি-“খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে মাদকবিরোধী ব্যাডমিন্টন টুনার্মেন্ট অনুষ্ঠিত ।
মঙ্গলবার সন্ধায় জেলা প্রশাসন ও মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে নির্বাহী প্রৌকশলীর সড়ক বিভাগের বেডমিন্টন মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট আরিফ হোসেন , নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক রিফা রাওনাক রিতু,জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন সহ সরকারী কর্মকর্তা ও জিটিভি নাটোর প্রতিনিধি ইউনিক প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম সহ গণমাধ্যম কর্মীরা। খেলায় ৮ টি দল অংশগ্রহন করে। ফাইনাল খেলায় ডিএনসি একাদশ বনাম সচ্ছ, সিয়াম একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল কে ট্রফি তুলে দেন অতিথিরা।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































